সর্বশেষ:

শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায়কে স্বাগত জানিয়ে পাইকগাছায় বিএনপির মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের মামলায় আদালতের রায়কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে পাইকগাছা বিএনপি। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ১৭ নভেম্বর বিকালে মোটরসাইকেল শোভাযাত্রা করে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিল করে।

উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হকের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা বিএনপি নেতা তৌহিদুজ্জামান মুকুল, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, বিএনপি নেতা আমিনুর রহমান সরদার, আবুল বাশার বাচ্চু, যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, মোল্লা ইউনুস আলী, শামীম জোয়ার্দার, রাজিব নেওয়াজ, আনারুল ইসলাম, ফয়সাল রাশেদ সনি, কিশোর মন্ডল ও সাদ্দাম হোসেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

পাইকগাছায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন ; বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া, ভাড়া বাড়িতে চলছে বিভিন্ন অফিসের কার্যক্রম : ব্যহত হচ্ছে জনসেবা

turan hossain rana