সর্বশেষ:

blackmail o hoyranir ovijog

মোংলায় মাসুদ রেজার বিরুদ্ধে গৃহবধূ তিশাকে ব্ল্যাকমেইল ও হয়রানির অভিযোগ

blackmail o hoyranir ovijog
Facebook
Twitter
LinkedIn

মো: দিদারউল আলম তালুকদার, মোংলা প্রতিনিধি :

মোংলায় মাসুদ রেজার বিরুদ্ধে কাউন্সিলর শিউলি আক্তারের অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার গৃহবধূ তিশা আক্তারকে ব্ল্যাকমেইল ও হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী তিশা আক্তার অভিযোগ করে বলেন, বিভিন্ন সময় আমাকে ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিরক্ত করা হয়েছে। আমার ব্যক্তিগত বিষয় নিয়ে চাপ সৃষ্টি ও ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হয়েছে। এসব কারণে আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। তিনি আরও দাবি করেন, দীর্ঘদিন ধরে তাকে নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে এবং বিষয়টি নিয়ে তিনি ও তার পরিবার উদ্বেগের মধ্যে রয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মাসুদ রেজার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন গণমাধ্যমে আলোচনায় এসেছে এবং তার বিরুদ্ধে নিয়মিত সংবাদ প্রকাশিত হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মাসুদ রেজা বরাবরই অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমি নির্দোষ। আমাকে অহেতুক হয়রানি করা হচ্ছে। অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় ভুক্তভোগী ও সচেতন মহল

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana