সর্বশেষ:

bisso poribesh dibosh

কয়রায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, বৃক্ষের চারা বিতরণ ও আলোচনা সভা

bisso poribesh dibosh
Facebook
Twitter
LinkedIn

কয়রা (খুলনা) প্রতিনিধি :

প্রকৃতি থেকে অনুপ্রাণিত, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য” প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার কয়রায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। রবিবার (৭ জুন) উপজেলা প্রশাসন, কয়রার উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষের চারা বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) কয়রা জান্নাতুল ফেরদৌস। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল জাবিরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ মিজানুর রহমান, রাসেল আহাম্মেদ, মেহেদী হাসান এবং জলবায়ু কর্মী জ্যাকি মোজাহিদুল ইসলাম। বক্তারা বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ বৃদ্ধি, প্লাস্টিক দূষণ কমানো এবং পরিবেশবান্ধব জীবনযাপন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কার্যক্রম জোরদারে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana