সর্বশেষ:

বিএনপির সমাবেশ

বিএনপির সমাবেশ- ১৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মুসা হোসেন খানের নেতৃত্বে বিশাল মিছিল

বিএনপির সমাবেশ
Facebook
Twitter
LinkedIn

বিএনপির বিভাগীয় সমাবেশ উপলক্ষে নগরীর ১৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মুসা হোসেন খানের নেতৃত্বে বিশাল মিছিল

স্টাফ রিপোর্টার ঃ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে খুলনার শিববাড়িতে চলতে বিএনপির বিভাগীয় সমাবেশ। আওয়ামী সরকারের পতনের পর নির্বিঘে সমাবেশের আয়োজন করতে পারায় নেতা-কর্মীদের ঢল নেমেছে। নগরীর প্রতিটি ওয়ার্ড ও থানাসহ আশপাশের একাধিক জেলা থেকে মিছিল নিয়ে সমাবেশে এসেছেন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো শিববাড়ি এলাকা। তীব্র রোদ উপেক্ষা করে মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে উল্লাস করছেন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেল ৩ টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে এ সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতারা। সমাবেশে সভাপতিত্ব করেন এ্যাড. এস এম শফিকুল আলম মনা।

নগরীর ১৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মুসা হোসেন খানের নেতৃত্বে বিভাগীয় মহা সমাবেশ সফল করার লক্ষে বিশাল মিছিল নিয়ে সমাবেশে প্রবেশ করেন। এসময় তার সাথে ছিলেন,১৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম বাকার,শাকিরুল ইসলাম সুমন, আনোয়ার হোসেন, জুয়েল রানা, ইসহাক হোসেন, মোকলেছুর রহমান,বাচ্চুসহ অসংখ্য নেতাকর্মী।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

স্যার পিসিরায়ের প্রায় ২০০ বছরের পুরনো জরাজীর্ণ পৈতৃক ভিটা সংস্কারের কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। পাইকগাছায় বিশ্ববরেণ্য বিজ্ঞানী পিসি রায়ের বাড়ীটি সংস্কার করছে প্রত্নতত্ত্ব বিভাগ ; বরাদ্ধ ৩৯ লাখ

turan hossain rana