কালাবগী সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র/ছাত্রী কর্তৃক আয়োজিত মরণোত্তর স্মরণ সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্টান ২০২৬ অনুষ্টিত হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ চন্দ্র রায় এর সভাপতিত্বে,সার্বিক তত্ত্বাবধানে জি এম গোলাম মহিউদ্দিন এবং সাইফ সাত্তার ও আবুল কাশেমের যৌথ উপস্থাপনায় শুরুতে পবিএ কোরান তেলোয়াত করেন স্কুলের শিক্ষার্থী মুন্তাছির বিল্লাহ,গীতা পাঠ করে শুশান শিক্ষার্থীনি স্বম্পা চক্রবর্তী।
বক্তৃতা করেন সংবর্ধিত অতিথি সাবেক প্রধান শিক্ষক জিএম শহীদুল্লাহ, সহকারী প্রধান শিক্ষক আবু বক্কার, সাবেক সভাপতি আব্দুল মজিদ গাজী,শিক্ষক ভবতোষ মন্ডল,দাকোপ প্রেসক্লাবের যুগ সম্পাদক সাংবাদিক গাজী আবুল বাশার, সাবেক কার্যকরী কমিটির সদস্য জুবাইদুর রহমান বুলবুল,মোঃকওছার সানা,প্রাক্তন ছাত্র মোঃ এমরান হোসেন,সেলিম মোড়ল,.এস এম সোহরাব হোসেন আল মামুন,জি এম আবু জাফর গাজী,ওলিউর রহমান সুমন ৷
কামরুজ্জামান,আব্দুল জব্বার,আবুল হোসেন,এমএম লিটল,সালাউদ্দীন গাজী,আশীক বিল্লাহ,নূর আলম,রিফাত সানা,রায়হান,ইসমাইল,জিনারুল, ওমর ফারুক,ইমন গাজী প্রমূখ। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি সাবেক প্রধান শিক্ষক জিএম শহীদুল্লাহ,সহকারী প্রধান শিক্ষক জিএম আবু বক্কার ও
মরণোত্তর সহকারী শিক্ষক বাবু তপন কুমার সরদার,করণিক মোঃ আব্দুল্লাহ ঢালী ও বাবু পিন্টু গোলদারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় এক আবেগ ঘন মুহূর্তের অবতারণা হয়। একদিকে সংবর্ধিত অতিথিদের বরণ অপরদিকে অকাল প্রয়াত ব্যক্তিদের স্বজনদের ক্রেস্ট গ্রহণে চরম শুন্যতার ছবি ভেসে ওটে। পরে চাএ/ছাএী,শিক্ষক,প্রতিষ্ঠাকালীন সকল সদস্যদের সাথে ফটো স্যুটে অংশগ্রহণ করেন আগত অতিথিরা।বক্তারা কালাবগী সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের সকল ধরনের সহযোগীতার আশ্বাস প্রদান করেন। ছাএ/ছাএী,কার্যকরী কমিটি, অভিভাাবক, শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে অনুষ্টানটি মনোমুগ্ধ পরিবেশের সৃষ্টি করে। অনুষ্ঠানে স্কুলের Alliance গঠনের সিদ্ধান্তে ফরম পূরণ করা হয়।