সর্বশেষ:

বেগম জিয়ার সুস্থতা কামনায় পার্থ দেব মন্ডলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Facebook
Twitter
LinkedIn

বটিয়াঘাটা প্রতিনিধিঃ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় যুবদল নেতা, খুলনা-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী পার্থ দেব মন্ডলের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার(২ ডিসেম্বর ‘২৫) বাদ আসর ইউনিয়নের আমতলা বাজার চত্বরে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন কাতিয়ানাংলা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ইসমাইল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, খুলনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান (মনি), উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তুরান হোসেন রানা, খুলনা জেলা ছাত্রদলের সাবেক সদস্য ইলিয়াস হোসেন নয়ন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুস্তাকিম বিল্লাহ, ইউনিয়ন যুবদল নেতা শেখ শামীম, ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক ইয়াসিন আরাফাত, যুবদল নেতা ফেরদৌস সরদার, আক্তারুল ইসলাম, ইসমাইল শেখ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্ম প্রান মুসল্লিবৃন্দ।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে বলা হয়, বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য সারাজীবন লড়াই করে গেছেন। গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য তিনি কখনো মাথানত করেননি। দেশের এ ক্রান্তিলগ্নে আজ বেগম খালেদা জিয়াকে প্রয়োজন।দোয়া মাহফিলটি একটি ধর্মীয় আয়োজনের পাশাপাশি আবেগাপ্লুত নেতাকর্মী ও সাধারণ মানুষের অনুভূতি প্রকাশের সমাবেশে পরিণত হয়

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana