সর্বশেষ:

গাইবান্ধায় ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Facebook
Twitter
LinkedIn

গাইবান্ধা উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম

ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হামলার প্রতিবাদে সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে গাইবান্ধা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে শহরের কেন্দ্রীয় এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। তারা অবিলম্বে ভেনেজুয়েলার ওপর সকল ধরনের আগ্রাসন বন্ধের দাবি জানান।
বক্তারা আরও বলেন, সাম্রাজ্যবাদী আগ্রাসন শুধু ভেনেজুয়েলাই নয়, বিশ্বশান্তির জন্য হুমকিস্বরূপ। এ ধরনের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সমাবেশ শেষে নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন। এ সময় সাম্যবাদী আন্দোলনের গাইবান্ধা জেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

chaurman prarthi niye cholche trinomul hiseb

পাইকগাছা উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে চলছে তৃণমূলের হিসাব – নিকাশ রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য ও জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মোঃ কায়ুম হোসেন

turan hossain rana