সর্বশেষ:

দূষিত পানি খাচ্ছে আড়াই কোটি মানুষ

দূষিত পানি খাচ্ছে আড়াই কোটি মানুষ

দূষিত পানি খাচ্ছে আড়াই কোটি মানুষ
Facebook
Twitter
LinkedIn

ডেস্ক রিপোর্ট :
এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সি’র (ইপিএ) একটি সমীক্ষায় বলা হয়, আমেরিকার অন্তত ২৬ মিলিয়ন মানুষ অর্থাৎ ২ কোটি ৬০ লক্ষ মানুষ দূষিত পানি খাচ্ছেন যা ‘ফরএভার কেমিক্যালস’-এ দূষিত! পেনসিলভ্যানিয়ার ছোট্ট শহর কলেজভিলে থেকে ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো – ছবিটা সব জায়গাতেই এক। এই ‘ফরএভার কেমিক্যালস’ কী? ইপিএ জানিয়েছে, এগুলো একেকটি যৌগ যা বিভিন্ন বাণিজ্যিক প্রডাক্টে দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছে। যেমন পিএফওএ, পিএফওএস ইত্যাদি।

এখন জানা গেছে সেগুলো খুবই ক্ষতিকর। এর থেকে ক্যান্সার, ইমিউনোডেফিশিয়েন্সি, প্রজননগত সমস্যা ও শিশুদের সার্বিক বিকাশে সমস্যা সৃষ্টি করতে পারে। সমীক্ষায় দেখা যাচ্ছে, আমেরিকায় বসবাসকারী প্রতিটি মানুষের শরীরে পিএফএএস জাতীয় ক্ষতিকর যৌগের উপস্থিতি মিলেছে, তা যে পানীয় জল থেকে হয়েছে সেটি বিস্তারিত ভাবে সমীক্ষা শুরুর পরে জানা যায়। বৃহস্পতিবার ইপিএ প্রথম রাউন্ডের রিপোর্ট করতেই দেশজুড়ে শোরগোল পড়ে গেছে।

এই পর্যায়ে তারা ২০০০ ওয়াটার সিস্টেম পরীক্ষা করে দেখেছেন। পরবর্তীতে এই সংখ্যাটা হবে ৩৩০০। ওই তথ্যে আরও দাবি করা হয়েছে, ২২০টি ওয়াটার সিস্টেমে কোনও না কোনও ক্ষতিকর যৌগের সন্ধান মিলেছে। অর্থাৎ প্রতি ১০টি ওয়াটার সিস্টেমে ১টি-তে অন্তত দু’টো ‘ফরএভার কেমিক্যালস’ আছে। ২০২০ সালেও তারা একটি রিপোর্ট প্রকাশ করেছিল, যেটির সঙ্গে এই রিপোর্টটি সঙ্গতিপূর্ণ। ইপিএ-র পক্ষে জানানো হয়েছে, দেশের মানুষ যাতে নিরাপদ পানি পান, সে চেষ্টা করবে ও প্রশাসনকে ব্যবস্থা নিতে অনুরোধ করবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

chaurman prarthi niye cholche trinomul hiseb

পাইকগাছা উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে চলছে তৃণমূলের হিসাব – নিকাশ রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য ও জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মোঃ কায়ুম হোসেন

turan hossain rana