সর্বশেষ:

currentjal

ফুলতলায় অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে জরিমানা প্রায় এক লক্ষ মিটার জাল ধ্বংস

currentjal
Facebook
Twitter
LinkedIn

খুলনা ফুলতলা থেকে এস এম মমিনুর রহমান

ফুলতলায় অবৈধ কারেন্ট জাল বিক্রির উদ্দেশ্যে দোকানে মজুদ রাখার দায়ে রবিবার দুপুর একটার দিকে জরিমানা করেন উপজেলা প্রশাসন। সর্বমোট এক লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট করা হয় ও কারেন্ট জাল বিক্রির অপরাধে পাঁচ দোকান মালিক কে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ফুলতলা বাজারের ব্যবসায়ী মোশারেফ হোসেন, তুরান, পাভেল, মোঃ নাজিম উদ্দিন, মোঃ আনোয়ার হোসেন সহ প্রত্যেক কে ৫ হাজার টাকা করে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব তাসনীম জাহান, উপজেলা নির্বাহী অফিসার, ফুলতলা, খুলনা সার্বিক সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, জনাব মোঃ সেলিম সুলতান। এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব সুমাইয়া সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

পাইকগাছায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন ; বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া, ভাড়া বাড়িতে চলছে বিভিন্ন অফিসের কার্যক্রম : ব্যহত হচ্ছে জনসেবা

turan hossain rana