সর্বশেষ:

জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা

পাইকগাছায় জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “কার্বন নির্গমন কমিয়ে আনো, পৃথিবীকে রক্ষা করো, মানবাধিকার নিশ্চিত করো” প্রতিপাদ্য বিষয়ের উপর বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। অ্যাওসেড এর কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার মিলন মিয়ার সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন, প্রাক্তন উপাধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার ,

প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, সাবেক সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, সাংবাদিক ইমদাদুল হক ও অঞ্জনা বিশ্বাস। মানববন্ধন কর্মসূচিতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ঝুঁকিতে থাকা উপক‚লীয় এলাকার অসংখ্য নারী পুরুষ অংশগ্রহণ করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

পাইকগাছায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন ; বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া, ভাড়া বাড়িতে চলছে বিভিন্ন অফিসের কার্যক্রম : ব্যহত হচ্ছে জনসেবা

turan hossain rana